1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুরের রাবেয়া ফাউন্ডেশন এর সেলাই মেশিন পেলো হতদরিদ্র দুই নারী - kazipurtimes
June 6, 2026, 4:57 am
শিরোনামঃ
কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কাজিপুরের নাটুয়ারপাড়ায় কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার কাজিপুরে বিএনপি সমর্থক কে পিটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে আজ কাজিপুরের কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৮ তম জন্মদিন

কাজিপুরের রাবেয়া ফাউন্ডেশন এর সেলাই মেশিন পেলো হতদরিদ্র দুই নারী

  • আপডেটের সময়: Sunday, January 11, 2026
  • 634 সময় দেখুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ভুক্ত জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে হতদরিদ্র ও কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

চলমান কার্যক্রমের অংশ হিসেবে ১১ ই জানুয়ারী (রবিবার) বিকেল ৪টায় কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রাবেয়া ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে দুইজন কর্মহীন হতদরিদ্র নারীর হাতে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সুবিধাভোগী নারীরা হলেন নাটুয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ রেহাইশুড়িবেড় গ্রামের মরিয়ম খাতুন ও কাজিপুর পৌরসভার আলমপুর পূর্বপাড়া গ্রামের শারমিন আক্তার ( সামাজিক মর্যাদা বিবেচনায় পূর্ণাঙ্গ ঠিকানা গোপন রাখা হয়েছে) ।

সেলাই মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন রাবেয়া ফাউন্ডেশন এর সহ-সভাপতি নুরু মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক জুয়েল তরফদার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য নাজমুল হাসান।

সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা বলেন,” রাবেয়া ফাউন্ডেশন এর দেওয়া সেলাই মেশিনের মাধ্যমে যেনো আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি, আল্লাহর রহমতে এর দ্বারা যেনো কর্ম করে খেতে পারি, রাবেয়া ফাউন্ডেশন এর আমিনুল সাহেব সহ সবাইকে ধন্যবাদ জানাই ও তাদের জন্য দোয়া করি’।

উল্লেখ্য,রাবেয়া ফাউন্ডেশন কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র, কর্মহীন, বিধবা নারীদের সেলাই মেশিন বিতরণ করে আসছে নিয়মিত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST