
সাইফুল ইসলাম (নাটুয়ারপাড়া সংবাদদাতা) কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নের খাসশুড়িবেড় গ্রামের বাবু ফকিরের ভুট্টার গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
গতকাল ২৬শে জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাবু ফকির খাসশুড়িবেড় গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে।
আগুন লাগানোর ফলে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে আগুন লাগানো ঘটনাস্থল পরিদর্শন করেছে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশের প্রতিনিধিরা,তাঁরা থানায় সাধারণ ডায়েরী করার পরামর্শও দিয়েছেন বলে জানা গেছে।
Leave a Reply