1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার - kazipurtimes
July 29, 2026, 8:05 am
শিরোনামঃ
কাজিপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৭ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে সাপের কামড়ে একদিনে প্রাণ গেলো দুজনের ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে বাবু ফকিরের ভুট্টার গোডাউনে দূর্বৃত্তের আগুন কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন সাবেক সফল মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকীতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত কাজিপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী যুবনেতা বাবুল আকতার কাজিপুরে সিনেমার আদলে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত

কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময়: Thursday, April 30, 2026
  • 380 সময় দেখুন

কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারে এ অভিযান চালানো হয়।

আটক মাহবুবুর রহমান দিপু (২৮) উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, আটক মাহবুবুর রহমান দিপু রেহাইশুড়িবেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কসপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরী করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরীর বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবুর রহমান দিপুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST