
কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ এ এপ্রিল (রবিবার) মাদ্রাসা প্রাঙ্গণে এই কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নাটুয়ারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হাসান মনসুর মিলন,কাজিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম স্বপন সহ স্হানীয় আলেম ওলামা,গুণীজন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় অত্যান্ত সুশৃঙ্খল ও অনাড়ম্বর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে কুরআন সবক ও পাগড়ী প্রদান করা হয়।
Leave a Reply