1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত - kazipurtimes
June 6, 2026, 3:50 am
শিরোনামঃ
কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কাজিপুরের নাটুয়ারপাড়ায় কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার কাজিপুরে বিএনপি সমর্থক কে পিটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে আজ কাজিপুরের কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৮ তম জন্মদিন

পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: Monday, June 1, 2026
  • 58 সময় দেখুন

পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষে “পাবলিকিয়ান ফোরাম অব এমপিসি”র উদ্যোগে আয়োজিত শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০শে মে শনিবার সকাল ১০ টায় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবলিকিয়ান ফোরাম অব এমপিসি”র সভাপতি কাউছার আলমের সভাপতিত্বে ও টাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দ্বীন ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার (শামীম)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক হুমায়ুন কবির তালুকদার, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী,বসুন্ধরা গ্রুপের ডিজিএম (এটেস্ট) ও রাবেয়া ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, প্রফেসর আব্দুস সামাদ,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট রবিউল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সহায়তা,পরামর্শ সহ বিভিন্ন বিষয়ে পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক তুলে দেয় উপস্থিত অতিথিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST