1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুরে প্রশাসনের অভিযানে চালিতাডাঙ্গা বাজারের পাশে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার - kazipurtimes
July 29, 2026, 7:09 am
শিরোনামঃ
কাজিপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৭ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে সাপের কামড়ে একদিনে প্রাণ গেলো দুজনের ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে বাবু ফকিরের ভুট্টার গোডাউনে দূর্বৃত্তের আগুন কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন সাবেক সফল মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকীতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত কাজিপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী যুবনেতা বাবুল আকতার কাজিপুরে সিনেমার আদলে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত

কাজিপুরে প্রশাসনের অভিযানে চালিতাডাঙ্গা বাজারের পাশে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার

  • আপডেটের সময়: Sunday, March 15, 2026
  • 624 সময় দেখুন

 

নিজস্ব সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে।

১৫ রবিবার মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে আড়াই ঘন্টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ বস্তা ইন্টেক চাল ও ৩ বস্তা খোলা চালসহ মোট ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তাগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল।

অভিযান শেষে চালগুলোর কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় বিষয়টি নথিভুক্ত করার জন্য কাজিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

উদ্ধারকৃত চালগুলো উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে এবং ওসি এলএসডি জনাব ওলিউর রহমানের জিম্মায় রাখা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

প্রশাসনের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং খাদ্যবান্ধব কর্মসূচির চালের অনিয়ম রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST