1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
মানুষ ও মানবতার বন্ধু কাজিপুরের যমুনাপাড়ের কৃতি সন্তান ফার্মাসিস্ট কালাম আজাদ - kazipurtimes
July 30, 2026, 10:42 am
শিরোনামঃ
কাজিপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৭ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে সাপের কামড়ে একদিনে প্রাণ গেলো দুজনের ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে বাবু ফকিরের ভুট্টার গোডাউনে দূর্বৃত্তের আগুন কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন সাবেক সফল মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকীতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত কাজিপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী যুবনেতা বাবুল আকতার কাজিপুরে সিনেমার আদলে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত

মানুষ ও মানবতার বন্ধু কাজিপুরের যমুনাপাড়ের কৃতি সন্তান ফার্মাসিস্ট কালাম আজাদ

  • আপডেটের সময়: Thursday, January 22, 2026
  • 471 সময় দেখুন

লেখকঃ কবির মাহমুদ
সমাজকর্মী ও গণমাধ্যমকর্মী

সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা।আর এই মানবতার কাজ শুধুমাত্র একজন মানবিক মানুষের দ্বারাই সম্ভব।

তেমনি একজন মানবতার সেবক ফার্মাসিস্ট কালাম আজাদ।

জন্মঃ ফার্মাসিস্ট কালাম আজাদ ১৯৮৬ সালের ১লা ফেব্রুয়ারী সিরাজগঞ্জের নদী বিধৌত কাজীপুর উপজেলার তেকানি ইউনিয়নের তেকানি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আজাহার আলী সরকার ও মাতা মালেকা বেগম।

শিক্ষাজীবনঃ কালাম আজাদের শিক্ষার হাতেখড়ি নিজ গ্রামে অবস্থিত ডিগ্রী তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯৪ সালে শিশু কল্যাণ ট্রাস্ট বোর্ড আয়োজিত ৪র্থ শ্রেণীর সফলতার স্বাক্ষর রাখেন এবং ১৯৯৫ সালে ৫ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় কাজিপুর উপজেলার মধ্যে ১ম স্হান অর্জন করেন। তিনি ২০০১ সালে এসএসসি পাস করেন। কাজিপুর উপজেলার মধ্যে জিপিএ ৪.৩৮ পেয়ে সর্বোচ্চ স্হান দখলের কৃতিত্বও তাঁর-ই ছিলো। উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে পাড়ি জমান ঢাকায়, সেখানে ঢাকা স্টেট কলেজ থেকে এইচএসসি এবং নর্দান ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে অনার্স করেন পরবর্তীতে UODA ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে মাস্টার্স অব ফার্মেসী করেন।

কর্মজীবনঃ পড়াশোনা শেষ করে প্রবেশ করেন কর্মজীবনে। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এসিআই ফার্মাসিউটিক্যালে কর্মরত ছিলেন তিনি,২০১৪-১৬ পর্যন্ত তিনি দুটি আমদানি নির্ভর কোম্পানিতে চাকুরী করেছেন সফলতার সাথে। ২০১৭ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন “কেম্পোর্ট বাংলাদেশ ” নামে একটি আমদানি নির্ভর প্রতিষ্ঠান। সেখান থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সফল এই ব্যবসায়ী ও সমাজসেবককে। ক্রমেই তিনি পরিচিতি পেতে থাকেন একজন সফল ব্যবসায়ী হিসেবে।

সামাজিক কর্মকাণ্ডঃ একজন সফল ব্যবসায়ী হিসেবে সমাজ ও দেশের প্রতি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে তিনি নিয়মিত ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। নিজ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে পুরো উপজেলায় তাঁর সহযোগীতার ছোঁয়া রয়েছে। নিজ এলাকার তেকানি জামে মসজিদ নির্মাণে সিংহভাগ সহায়তা সহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে তাঁর। তিনি ২০২৪ সালে কাজিপুরের অন্যতম সুপরিচিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কাজিপুরের সাধারণ সম্পাদক নির্বাচিত হন,যার মাধ্যমে বহু সামাজিক কাজ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনঃ ব্যক্তিজীবনে সফল ব্যবসায়ী ও সমাজসেবক এর বাইরেও তিনি একজন আদর্শ স্বামী ও পিতা। তিনি ২০১১ সালে রোকসানা স্বর্ণার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,বর্তমানে তিনি রিজওয়ান আহম্মেদ সিয়াম ও মুস্তাকিম আহম্মেদ লাবিব নামে দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জনক।

ফার্মাসিস্ট কালাম আজাদের মতো উদার ও দানশীল মানুষের জন্যই সমাজে অবহেলিত ও বঞ্চিত মানুষেরা নতুন করে স্বপ্ন দেখে,আর এই কালাম আজাদ-রা যুগে যুগে স্বপ্নহীন এসব মানুষের পাশে মানবতার হাত বাড়ায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST