1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছ উদ্ধার, এক ব্যক্তি কারাগারে - kazipurtimes
April 17, 2026, 3:42 pm
শিরোনামঃ
কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার কাজিপুরে বিএনপি সমর্থক কে পিটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে আজ কাজিপুরের কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৮ তম জন্মদিন কাজিপুরে প্রশাসনের অভিযানে চালিতাডাঙ্গা বাজারের পাশে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার কাজিপুরে মেয়ের আত্নার মাগফেরাত কামনায় পিতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া আয়োজন কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছ উদ্ধার, এক ব্যক্তি কারাগারে কাজিপুর চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ,২ জনের কারাদণ্ড কাজিপুরে ইউএনও’র প্রচেষ্টায় রমজানব্যাপী চলবে ন্যায্যমূল্যের দোকান

কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছ উদ্ধার, এক ব্যক্তি কারাগারে

  • আপডেটের সময়: Monday, March 2, 2026
  • 217 সময় দেখুন

 

নিজস্ব প্রতিবেদক : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০-১২ ফুট উচ্চতার ও ৫ কেজির অধিক ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসন কাজিপুরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এবং কাজিপুর থানা পুলিশ-এর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চালিতাডাঙ্গা ইউনিয়নের মৃত মজিবুর রহমানের পুত্র মোঃ মাহবুবুর রহমান (৪৫)-এর বাড়ির পেছন থেকে গাছটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছটির উচ্চতা প্রায় ১০-১২ ফুট এবং ওজন আনুমানিক ৫ কেজির বেশি বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহবুবুর রহমান তার অপরাধ স্বীকার করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পরবর্তীতে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানে কাজিপুর থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) জনাব আবু সাইদসহ তার টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইন্সপেক্টর মোঃ নিজাম উদ্দিন খান ও তাদের টিম অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST