1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজীপুরে 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি'র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার - kazipurtimes
June 6, 2026, 3:15 am
শিরোনামঃ
কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কাজিপুরের নাটুয়ারপাড়ায় কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার কাজিপুরে বিএনপি সমর্থক কে পিটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে আজ কাজিপুরের কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৮ তম জন্মদিন

কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার

  • আপডেটের সময়: Friday, April 3, 2026
  • 311 সময় দেখুন

 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজীপুরে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্রর পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও ভয়েজ অব কাজিপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ।

এ সময় তিনি বলেন, ‘মাইজবাড়ি যমুনার ভাঙন কবলীত একটি এলাকা। এখানকার দুঃস্থদের পানীয় জলের কষ্ট লাঘবে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপকারভোগী পরিবারকে ৬০ ফিট পাইপ ও ফিল্টার সহ নলকূপ বসানোর জন্য প্রয়োজনীয় উপকরণাদিও প্রদান করা হয়েছে। যাতে করে সুবিধাভোগীদের সুপেয় পানির কষ্ট দূর হয়।’

আয়োজিত এ নলকূপ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।

কুনকুনিয়া গ্রামের বয়ঃবৃদ্ধা হাসনা বেগম বলেন, ‘আমি আরাক বাড়ি থাইক্যা পানি নিয়া আইসা খাই। খুব দুঃখ বাবা। এই কল পায়া খুব ভালো হইলো। সবাই মিলা একসাথে পানি খাইবার পারমু।’

সর্দার পাড়ার সুবিয়া খাতুন বলেন, ‘আগে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাইতাম। এখন আর অন্যের বাড়িতে যেতে হবে না।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তদানে সোনামুখী সংগঠনের পরিচালক রাফিক হাসান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST