1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুরে ইউএনও’র প্রচেষ্টায় রমজানব্যাপী চলবে ন্যায্যমূল্যের দোকান - kazipurtimes
April 17, 2026, 6:29 pm
শিরোনামঃ
কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার কাজিপুরে বিএনপি সমর্থক কে পিটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে আজ কাজিপুরের কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৮ তম জন্মদিন কাজিপুরে প্রশাসনের অভিযানে চালিতাডাঙ্গা বাজারের পাশে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার কাজিপুরে মেয়ের আত্নার মাগফেরাত কামনায় পিতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া আয়োজন কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছ উদ্ধার, এক ব্যক্তি কারাগারে কাজিপুর চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ,২ জনের কারাদণ্ড কাজিপুরে ইউএনও’র প্রচেষ্টায় রমজানব্যাপী চলবে ন্যায্যমূল্যের দোকান

কাজিপুরে ইউএনও’র প্রচেষ্টায় রমজানব্যাপী চলবে ন্যায্যমূল্যের দোকান

  • আপডেটের সময়: Friday, February 20, 2026
  • 301 সময় দেখুন

পবিত্র রমজান উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে সরকারি ব্যবস্থাপনায়  ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এই দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। মাসব্যাপী প্রতিদিন এই দোকান থেকে  প্রতিজন  ৩২ টাকা দরে সর্বোচ্চ দুই হালি ডিম,৭৫ টাকায় ১ লিটার দুধ, ৮৫ টাকায় ১ কেজি ছোলাবুট ও ২৩ টাকায় ১ কেজি আলু কিনতে পারবেন। প্রচলিত বাজারের চেয়ে কিছুটা কম দামে এই দোকান থেকে মানুষজন এসব কিনতে পারবেন। উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি অফিস এসব পণ্য বাজারের থেকে স্বল্পমূল্যে দোকানিকে সরবরাহ করছে।উপজেলা সদরের মুদি ব্যবসায়ী আইয়ুব আলী এই দোকান পরিচালনা করছেন।

উদ্বোধন শেষে ইউএনও বলেন, “ রমজান মাস্যব্যাপী সাধারণ মানুষকে কিছুটা হলেও কমদামে  ছোলা, ডিম, আলু, গরুর দুধ দেবার চেষ্টা করছি।  দোকানীও বাজারের চেয়ে কিছুটা সাশ্রয়ীমূল্যে বিক্রি করবেন। পর্যায়ক্রমে আরও কিছু পণ্য সংযোজন করা হবে বলেও তিনি জানান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কৃষি অফিসার শরিফুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST