1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে ছয় প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা - kazipurtimes
October 29, 2026, 3:15 am
শিরোনামঃ
কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোহাব্বত আলী নাটুয়ারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাব্বত আলীর গণসংযোগ ও পথসভা রাজনীতি থেকে চাওয়া-পাওয়ার কিছু নেই, জনগণের সেবাই মূল লক্ষ্য – চেয়ারম্যান প্রার্থী মোহাব্বত আলী কাজিপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৭ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে সাপের কামড়ে একদিনে প্রাণ গেলো দুজনের ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে বাবু ফকিরের ভুট্টার গোডাউনে দূর্বৃত্তের আগুন কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন সাবেক সফল মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকীতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত কাজিপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী যুবনেতা বাবুল আকতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে ছয় প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা

  • আপডেটের সময়: Thursday, January 22, 2026
  • 1148 সময় দেখুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ছয় প্রার্থী একমঞ্চে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক  ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিগুলো মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে আচরণবিধির নানাদিক তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাহমুদুল হাসান, সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা।

অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতের প্রার্থী শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর। এসময় প্রার্থীগণ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST