1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুরের সাউটতোলা গ্রামের পাইকর গাছে যুবকের ঝুলন্ত মরদেহ - kazipurtimes
July 30, 2026, 11:51 am
শিরোনামঃ
কাজিপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৭ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে সাপের কামড়ে একদিনে প্রাণ গেলো দুজনের ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে বাবু ফকিরের ভুট্টার গোডাউনে দূর্বৃত্তের আগুন কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন সাবেক সফল মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকীতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত কাজিপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী যুবনেতা বাবুল আকতার কাজিপুরে সিনেমার আদলে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত

কাজিপুরের সাউটতোলা গ্রামের পাইকর গাছে যুবকের ঝুলন্ত মরদেহ

  • আপডেটের সময়: Saturday, January 17, 2026
  • 627 সময় দেখুন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তুহিন ইসলাম (২০) নামের এক যুবকের পাইকরগাছ গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ৮টার দিকে উপজেলার মেঘাই ২ নং বাধ এলাকায় সাইটতলা গ্রামের বাধের মাথায় পাইকর গাছের ডালে ঝুলিয়ে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ।

নিহত তুহিন উপজেলার পরানপুর গ্রামের তছের আলী আকন্দের ছেলে।

শনিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তারা জানান, খুব ভোরে উঠে যমুনা নদীর ওপারে চরে কাজ করতে যাওয়ার সময় সাধারণ খেটেখাওয়া মানুষ গাছের ডালে ঝুলন্ত লাশ দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে তুহিনের লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে তুহিন বাড়ী থেকে বেরিয়ে যায়। তাকে না দেখে অনেক খোঁজা খোঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন সাইটতলা বাঁধের গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তুহিন কে দেখে পুলিশ কে খবর দেয়।

তারা আরও জানান, তুহিন কিছুটা মানুষিক রোগী,তার চিকিৎসা করা হচ্ছে, সে এর আগে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়ে আবার ফিরে এসেছে। “

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে আসে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST