
নিজস্ব সংবাদদাতাঃ ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী বছরের ২১ শে জানুয়ারী থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। হাটে,মাঠে,ঘাটে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা,নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে চাচ্ছেন ভোট।
সারাদেশের ন্যায় ভোটের মাঠে পিছিয়ে নেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মোহাব্বত আলী।
ইতোমধ্যেই প্রচার প্রচারণায় তিনি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। চায়ের দোকান থেকে শুরু করে হাটে, মাঠে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন তিনি।
বিএনপি সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে সাধারণ মানুষের কাছে নিজের অবস্থান জানান দিচ্ছেন হেভিওয়েট এ প্রার্থী।
স্হানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে মোহাব্বতের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্হানীয় এমপি সেলিম রেজার নির্বাচনের প্রচারণায় ব্যাপক ভূমিকা রেখেছেন মোহাব্বত আলী।
নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার দাবী,স্হানীয় এমপি সেলিম রেজা এবং হাইকমান্ড মোহাব্বত আলীকে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন এবং দলীয় মনোনয়ন দিবেন।
নির্বাচনের বিষয় জানতে চাইলে,বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ মোঃ মোহাব্বত আলী বলেন, “আল্লাহ আমাকে বহু ধন-সম্পদ দিয়েছেন, আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারী বরাদ্দের পাশাপাশি আমার নিজের অর্থ দিয়েও আপনাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ “।
Leave a Reply