
গতকাল ২১ জুলাই (মঙ্গলবার( দুপুর থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের ৫টি ভিন্ন ভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর উপ-পরিদর্শক আসাদুল হক ও তার টিম মিলে যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ অভিযানে অ্যামফিটামিন (ইয়াবা), গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় ৭ জনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের ৩মাস থেকে শুরু করে ৬মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Leave a Reply