1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুর চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ,২ জনের কারাদণ্ড - kazipurtimes
July 29, 2026, 8:07 am
শিরোনামঃ
কাজিপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ৭ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে সাপের কামড়ে একদিনে প্রাণ গেলো দুজনের ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে বাবু ফকিরের ভুট্টার গোডাউনে দূর্বৃত্তের আগুন কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন সাবেক সফল মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকীতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত কাজিপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী যুবনেতা বাবুল আকতার কাজিপুরে সিনেমার আদলে প্রায় ৭ লাখ টাকা ছিনতাই কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২৬ অনুষ্ঠিত

কাজিপুর চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ,২ জনের কারাদণ্ড

  • আপডেটের সময়: Friday, February 20, 2026
  • 705 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে কাজিপুরের চরাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে পাচারকালে প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত নদীর ঘাট এলাকায় অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর সন্দেহভাজন চালানটি আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাংস পরীক্ষা করে তা ঘোড়ার মাংস বলে নিশ্চিত হওয়া যায়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত দুইজনকে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষা আইনে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানায়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ যেকোনো অসাধু কার্যকলাপের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাবাসীর জন্য সতর্কবার্তা:খাবার কেনার ক্ষেত্রে সচেতন থাকুন। সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ প্রশাসনকে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST