1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
আ.লীগ বিহীন কাজিপুরে কে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি! - kazipurtimes
April 17, 2026, 6:13 pm
শিরোনামঃ
কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার কাজিপুরে বিএনপি সমর্থক কে পিটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে আজ কাজিপুরের কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৮ তম জন্মদিন কাজিপুরে প্রশাসনের অভিযানে চালিতাডাঙ্গা বাজারের পাশে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার কাজিপুরে মেয়ের আত্নার মাগফেরাত কামনায় পিতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া আয়োজন কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছ উদ্ধার, এক ব্যক্তি কারাগারে কাজিপুর চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ,২ জনের কারাদণ্ড কাজিপুরে ইউএনও’র প্রচেষ্টায় রমজানব্যাপী চলবে ন্যায্যমূল্যের দোকান

আ.লীগ বিহীন কাজিপুরে কে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি!

  • আপডেটের সময়: Wednesday, January 7, 2026
  • 399 সময় দেখুন
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

আসছে ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অন্তবর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সংসদ নির্বাচন।

গত ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি -জামায়াতের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে নতুন পুরাতন অনেক রাজনৈতিক দল। এসব দলের সমন্বিত অংশগ্রহণ ও জোটের প্রার্থীরা এবারের নির্বাচনী মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছে।

আওয়ামী লীগ ও চৌদ্দ দলের জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন অপরাধ ও অভিযোগে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগ বিহীন নির্বাচনে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সারাদেশের মতোই নির্বাচনী হাওয়া লেগেছে সিরাজগঞ্জ -১ আসনে। স্বাধীনতার পর থেকেই এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি – জামায়াতের রাজনীতির নতুন দিগন্ত শুরু হয়েছে এ আসনটি ঘিরে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বড় এ দুটি রাজনৈতিক দলের প্রার্থীতা ইতোমধ্যে নিজেদের শক্তি,জনসমর্থনের জানান দিচ্ছে। এই দুই দলের পাশাপাশি এবি পার্টির শাব্বির আহমেদ তামিম, জাতীয় পার্টির মো. জহুরুল ইসলাম ও গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুনও রয়েছে ভোটের মাঠে।

নানা প্রতিশ্রুতি আর ইশতেহারের ফুলঝুরি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রার্থী ও সমর্থকরা।

সারাদেশের মধ্যে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি এবার কোন দলের দখলে যাবে এ নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ ভোটারদের কৌতূহলের শেষ নেই।

আসন্ন এ সংসদ নির্বাচনে আসনটিতে ৫জন প্রার্থীতা করলেও এখানের ভোটাররা মনে করছেন মূল লড়াই হবে ধানের শীষ- দাঁড়িপাল্লার।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST