1. timeskazipur@gmail.com : kazipurtimes : kazipur times
কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড - kazipurtimes
April 17, 2026, 4:56 pm
শিরোনামঃ
কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড কাজীপুরে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার কাজিপুরে বিএনপি সমর্থক কে পিটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে আজ কাজিপুরের কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৮ তম জন্মদিন কাজিপুরে প্রশাসনের অভিযানে চালিতাডাঙ্গা বাজারের পাশে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার কাজিপুরে মেয়ের আত্নার মাগফেরাত কামনায় পিতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া আয়োজন কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছ উদ্ধার, এক ব্যক্তি কারাগারে কাজিপুর চরাঞ্চল থেকে ঢাকায় পাচারের পথে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ,২ জনের কারাদণ্ড কাজিপুরে ইউএনও’র প্রচেষ্টায় রমজানব্যাপী চলবে ন্যায্যমূল্যের দোকান

কাজিপুরে সরকারি পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও দোকানদারকে অর্থ দন্ড

  • আপডেটের সময়: Saturday, April 4, 2026
  • 103 সময় দেখুন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সরকারি বরাদ্দের পাটের বীজ বিক্রির অভিযোগে কৃষি বিভাগের এক উপসহকারী কৃষি কর্মকর্তা ও এক দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

জানা যায়, সরকারিভাবে পাটচাষী উপকারভোগীদের মাঝে বিতরণের জন্য দেওয়া ২৩০ প্যাকেট পাটের বীজসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা তেকানি ইউনিয়নের চরবুঙ্গী গ্রামের শামসুল হক মন্ডলের ছেলে মো. আব্দুস সালাম এবং চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের গফুর আলীর ছেলে গোলাই কে স্থানীয় লোকজন আটক করে।
খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এরপর চরপানাগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালামকে বীজ আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই আইনের ২৫ ধারায় দোকানদার মো. গোলাইকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে সতর্ক করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অবমুক্তি দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। ©
Design & Developed by: BD IT HOST