
পবিত্র রমজান উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এই দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। মাসব্যাপী প্রতিদিন এই দোকান থেকে প্রতিজন ৩২ টাকা দরে সর্বোচ্চ দুই হালি ডিম,৭৫ টাকায় ১ লিটার দুধ, ৮৫ টাকায় ১ কেজি ছোলাবুট ও ২৩ টাকায় ১ কেজি আলু কিনতে পারবেন। প্রচলিত বাজারের চেয়ে কিছুটা কম দামে এই দোকান থেকে মানুষজন এসব কিনতে পারবেন। উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি অফিস এসব পণ্য বাজারের থেকে স্বল্পমূল্যে দোকানিকে সরবরাহ করছে।উপজেলা সদরের মুদি ব্যবসায়ী আইয়ুব আলী এই দোকান পরিচালনা করছেন।
উদ্বোধন শেষে ইউএনও বলেন, “ রমজান মাস্যব্যাপী সাধারণ মানুষকে কিছুটা হলেও কমদামে ছোলা, ডিম, আলু, গরুর দুধ দেবার চেষ্টা করছি। দোকানীও বাজারের চেয়ে কিছুটা সাশ্রয়ীমূল্যে বিক্রি করবেন। পর্যায়ক্রমে আরও কিছু পণ্য সংযোজন করা হবে বলেও তিনি জানান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কৃষি অফিসার শরিফুল ইসলাম।
Leave a Reply