
কাজিপুরে সরকারি নিবন্ধন ভুক্ত জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
কয়েকটি ধাপে উপজেলার নাটুয়ারপাড়া, চরগিরিশ, তেকানি সহ বিভিন্ন এলাকার নৌকা ঘাটের লেবার,মাদ্রাসা পড়ুয়া দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণে অংশ নেয় সংগঠনের সহ-সভাপতি নুরু মন্ডল,সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক জুয়েল তরফদার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সহ প্রমুখ।
উল্লেখ্য, এসব শীতবস্ত্র উপহার হিসেবে পেয়ে রাবেয়া ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সুবিধাভোগীরা।
Leave a Reply