
শুভ সরকার (সংবাদদাতা) সিরাজগঞ্জের কাজিপুরে মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম গোপাল রবিদাস। তিনি উপজেলার মেঘাই গ্রামের সূর্য পাগলার পুত্র।
জানা গেছে, সোমবার বেলা ১১ টায় উপজেলার মেঘাই যমুনার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। এসময় মাদক সেবনরত অবস্থায় রবিদাসকে ধরে ফেলে অভিযানে অংশ নেয়া পুলিশ। পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের পরিদর্শক ও তার টিম উপস্থিত ছিলেন।
Leave a Reply