
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেঘাই গ্ৰামের মৃত ছাবেদ আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতে এই ঘোষণা দিয়েছেন তিনি।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে পদত্যাগী সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আমি আওয়ামী লীগের সব ধরনের পদপদবি থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।’
পদত্যাগী নেতা সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও বর্তমানে দলে বঙ্গবন্ধুর আদর্শ নেই। দুর্নীতি আর কর্মীদের অবমূল্যায়নের কারণে আমি অতিষ্ঠ। তাই ব্যক্তিগত সমস্যার কারণেই আ’লীগ থেকে পদত্যাগ করলাম।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৃত ছাবেদ আলীর পুত্র সাইফুল ইসলাম জানান, ছোট বেলা থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হলেও স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ডে হতাশ ছিলাম। একই ধরনের অসন্তোষ অনেক নেতাকর্মীর মধ্যেই তৈরি হয়েছে। তাই আমি নিজে স্বেচ্ছায় ও সুস্থ্যজ্ঞানে পদত্যাগ করলাম।
Leave a Reply