নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন যুবনেতা বাবুল আকতার।
বাবুল আকতার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক ইউনিট নাটুয়ারপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নকে চরাঞ্চলের রাজধানী নামেও অবহিত করা হয় বিধায় এখানে রাজনীতির চর্চা ও প্রতিযোগিতা তুলনামূলক বেশি।
বাবুল আকতার স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের জিয়ার সৈনিক। তিনি নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন,বর্তমানে যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের দুঃসময়ে নানা চরাই উৎরাই পাড়ি দিয়ে গোপনে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন,মারও খেয়েছেন বেশ কয়েকবার। ২০২৩ সালে বিস্ফোরক আইনে মামলার ২নং আসামীও হন তিনি। তবুও থেমে যাননি,দলের প্রতি অনুগত থেকে চালিয়ে গেছেন দলীয় কর্মকাণ্ড।
বাবুল আকতার বলেন," শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপি করি,তাঁর ছেলে তারেক রহমান ও কাজিপুরের এমপি সেলিম রেজা ভাইয়ের নির্দেশনা মেনে বিএনপির হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করবো ইনশাআল্লাহ।
বাবুল আকতার সভাপতি প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করে বলেন,আপনারা সকলে সাথে থাকলে আমাদের এমপি সাহেব অবশ্যই আমাকে মূল্যায়ণ করবে