সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
আজ বিকেল তিনটায় যমুনা নদীর নাটুয়াপাড়া অংশে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যায়,এরপর থেকে নিখোঁজ আব্দুল্লাহকে পাওয়া যায়নি।
আব্দুল্লাহ নাটুয়ারপাড়া ইউনিয়নের দক্ষিণ ফুলজোড় গ্রামের লিটন মিয়ার ছেলে ও ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহজামাল মাস্টারের ভাতিজা।
এদিকে আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার ঘটনায় গ্রাম জুড়ে শোকের মাতম চলছে।